1. admin@23874.online : armanazij :
  2. dainiksotyoprobaho@gamil.com : dainik sotyoprobaho : dainik sotyoprobaho
  3. rukanuzzamanjahury@gmail.com : rukanuzzaman Jahury : rukanuzzaman Jahury
নবনির্বাচিত "বাপুস" সিলেট জেলা সমিতির অভিষেক ও ইফতার মাহফিল - সত্য প্রবাহ - দৈনিক সত্য প্রবাহ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নবনির্বাচিত “বাপুস” সিলেট জেলা সমিতির অভিষেক ও ইফতার মাহফিল – সত্য প্রবাহ “বাপুস”সিলেট জেলা সমিতির ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় – সত্য প্রবাহ দিরাই-শাল্লার মাঠে খেলা হবে বুড়ো বাঘ আর শাবকেঃ রুকনুজ্জামান জহুরী দিরাইয়ে দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সক্ষমতা বিষয়ক কর্মশালা – সত্য প্রবাহ দিরাইয়ে নেতাকর্মীদের নিয়ে যুবদল নেতার জামায়াতে যোগদান – সত্য প্রবাহ দিরাইয়ে মাদকের ও সন্ত্রাসীদের আস্তানা থাকবেনাঃওসি আব্দুর রাজ্জাক – সত্য প্রবাহ এড. জহির আহমেদ সোনা মিয়ার ৯ম মৃত্যুবার্ষিকি আজ -সত্য প্রবাহ দিরাই বাজার মহাজন সমিতির নব-নির্বাচিতদের শপথ- সত্য প্রবাহ দিরাই সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক আব্দুল কাদেরের ইন্তেকাল – সত্য প্রবাহ দিরাইয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ -সত্য প্রবাহ

নবনির্বাচিত “বাপুস” সিলেট জেলা সমিতির অভিষেক ও ইফতার মাহফিল – সত্য প্রবাহ

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন। উৎসব মুখর পরিবেশে ৬ মার্চ শুক্রবার নগরীর মির্জাজাঙ্গাল হোটেল নির্ভানা ইন এর সম্মেলন কক্ষে সিলেট জেলা সমিতি ও সিলেট বিভাগের প্রত্যেক জেলার নবনির্বাচিতদের উপস্হিতিতে আনন্দময় পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়। বাপুস সিলেট জেলা শাখার সভাপতি মোঃ মোরশেদ আলম এর সভাপতিত্বে এবং বাপুস সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান এর পরিচালনায়
‎এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বাপুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ গোলাম এলাহী জায়েদ, বাপুস কেন্দ্রীয় পরিচালক খলিলুর রহমান, বাপুস কেন্দ্রীয় কমিটির পরিচালক ও আহবায়ক কেজি পুস্তক স্ট্যান্ডিং কমিটির গাজী নাসির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বাপুস সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক রুকনুজ্জামান জহুরী, সাবেক সভাপতি ও পরিচালক মাহবুবুল আলম মিলন, মোঃ আনোয়ার রশিদ, সিনিয়র সহ-সভাপতি জসীম উদ্দিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদিন, কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম, সহ-সভাপতি মামুনুর রশিদ।
‎প্রধান অতিথির বক্তব্যে কাইয়ুম চৌধুরী বলেন,বই একটি জাতির মেধা, মনন ও মূল্যবোধ গঠনের প্রধান মাধ্যম। একটি আলোকিত সমাজ গড়তে বইয়ের বিকল্প নেই।
‎বর্তমান প্রযুক্তিনির্ভর যুগেও বইয়ের গুরুত্ব কমেনি, বরং সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে প্রকাশনা ও বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব। তিনি আরও বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠনগুলোকে আরও সুসংগঠিত করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রকাশক ও বিক্রেতারা যদি নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করেন, তাহলে এই শিল্প আরও এগিয়ে যাবে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের দেশকে আরও উন্নত এবং সমৃদ্ধ করতে সক্ষম হবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর
Design & Developed BY AR Softhost
Theme Customized By Arman azij