দৈনিক সত্য প্রবাহ ডেস্কঃ:::::
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা দুধনই বাজারের মসজিদের ইমাম মাওলানা আবুল কাসেম সাহেব বন্যার পানিতে উনার দুইজন বচ্চাকে নিয়ে নৌকা দিয়ে যাচ্চিলেন।পথিমধ্যে ভিমরুল তাদেরকে মাথা থেকে পা পর্যন্ত কামরিয়ে ক্ষত-বিক্ষত করে। তাদেরকে ধোবাউড়া হাসপাতালে নিয়ে আসার পর অবস্থা সিরিয়াস হওয়ায় ময়মনসিংহ মেডিক্যালে এন্ড কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
পথিমধ্যে বাবা ও মেয়ে পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় ছোট্ট সিফাতও ইন্তেকাল করেন।
সকাল নয়টায় দুধনই গ্রামের ইদগাহ মাঠে তিনজনের জানাযার নামাজ অনুষ্টিত হয়। পরে তাদেরকে পারিবারিক কবরস্হানে দাফন করা হয়েছে।
এলাকাবাসী জানান এমন মর্মান্তিক মৃত্যুর খবর সম্পর্কে ময়মনসিংহের আমরা কেউ অবগত নই।
আল্লাহতালা সকলকে শহীদী মর্যাদা দান করুন।
Leave a Reply