স্টাফ রিপোর্টার :::::
মরহুম জালাল উদ্দীন এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত।
দিরাইয়ের অভিজাত রুপসি বাংলা রেষ্টুরেন্টে ২৫ শে মার্চ সোমবার দিরাই সমাজ কল্যাণ সমিতি মিলান লম্বারদিয়া ইতালির আয়োজনে সকল ধর্মপ্রান মুসলমানদের নিয়া ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়ে থাকে।সংগঠনের উপদেষ্টা সুয়েব আহমদের সভাপতিত্বে, মোহন সর্দার ও মোনায়েম মিয়ার যৌথ সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্হিত ছিলেন দিরাই উপজেলা আওয়ামীলীগ ও বিএনপির অঙ্গ সংশঠনের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ। সুশীল সমাজের ব্যাক্তিবর্গ ও দিরাই উপজেলা প্রেসক্লাব, দিরাই রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দসহ সংগঠনের সকলই উপস্হিত ছিলেন।
এতে বক্তারা সংগঠনটির সামাজিক উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। দেশ ও প্রবাসের থাকা সকলের সুস্হতা ও ভবিষ্যতে আরও সমাজিক উন্নয়নমূলক কাজ নিয়ে অগ্রগতি বৃদ্ধির জন্য আহ্বান করেন। বাংলাদেশের আর্থিক অবস্হা সচ্চলতায় বড় ভূমিকা এই রেমিটেন্স । প্রবাসী যুদ্ধাদের কারনে বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশ পরিনত হতে সহায়ক হয়ে কাজ করে আসছে ।তাই তাদের প্রতিও দিরাইবাসীর কৃতঙ্গতা জানান বক্তারা ।
আলোচনা সভা শেষে সকল উম্মাহের জন্য ও মরহুম জালাল উদ্দীন এর রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
Leave a Reply