স্টাফ রিপোর্টার::::::
দিরাই – শাল্লার উন্নয়নে, হাওর বাধে দূর্নিতী অনিয়ম বন্ধে এবং রাজনৈতিক বর্তমান পরিস্হিতি নিয়ে মাওঃ শোয়াইব আহমদ’র সংবাদ সম্মেলন ।
দিরাই থানা পয়েন্টস্হ উপজেলা জমিয়ত কার্যালয়ে ৩রা ফেব্রুয়ারী সোমবার দুপুর ২ টায় উপজেলা জমিয়ত সভাপতি মাওঃ মহিউদ্দিন কাসেমীর সভাপতিত্বে ও সম্পাদক মাওঃ মুখতার হোসেন চৌধুরীর সঞ্চালনায় দিরাইয়ের প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সকল সংবাদকর্মীরা উপস্হিত ছিলেন।
জমিয়তে উলাময়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় মহাসচিব সুনামগঞ্জ -২ দিরাই -শাল্লা আসনের সম্ভাব্য সংসদ্য পদপ্রার্থী মাওঃ শোয়াইব আহমদ সংবাদ সম্মেলনে বলেন ৫ ই আগষ্টের পর দেশের সৈরশাসকদের বিদায়ে রাজনৈতিক নতুন সমিকরনের সূচনা হয়েছে টিকই তবে এখনও কমেনি অনিয়ম ও দূর্নীতি। দিরাই শাল্লার হাওর বাধের অনিয়ম ও দূর্নিতী রুখতে কাজ করে যাচ্ছে জমিয়ত নেতাকর্মী ও তরুন ছাত্র নেতৃবৃন্দ। অপরিকল্পিত বাধ নির্মান ও অনিয়মই আমাদের হাওরের উন্নয়ন থেকে হাওরবাসীকে বঞ্চিত করছে ফসলী জমির উর্বরতাকে । ধ্বংশ করছে হাওরের পরিবেশ।সদ্য শেষ হওয়া হাওর উৎসব নামে উৎসবটিও ছিল কিছুসংখ্যক লোকদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য একটি প্যাকেজ প্রোগ্রাম যেইখানে কৃষকসমাবেশ নয় বরং কর্মকর্তা এবং নেতৃত্বের সমাবেশ হয়েছে। আপনারা জানেন আমি দিরাই শাল্লার জনসাধারনের প্রত্যেকের সুখে দুখে ভালো মন্দে উন্নয়নের স্বার্থে দীর্ঘদীন যাবৎ কাজ করে যাচ্ছি। অন্যায় দূর্নীতি বন্ধ করতে জনগনের পাশে থেকে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। আপনাদের দোয়ায়, দলের সমর্থনে এবং জনগনের ভোটে যদি আল্লাহ আমাকে আগামী সংসদে নির্বাচিত করেন তাহলে স্বাধীন বাংলার পাচ দশকেও যেই উন্নয়ন থেকে দিরাই শাল্লাবাসী বঞ্চিত হয়েছেন ইনশাআল্লাহ আমি তার পরিপূর্নতা আনবো।
সংবাদিকগন হলেন সমাজের দর্পন আপনাদের কলমে প্রকাশিত হোক সমাজের সত্য সুন্দর বাস্তব রুপ ও সমাজের অসংগতি দূর্নিতী অপরাধপরিক্রমা।
সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি শামসুল ইসলাম সর্দার খেজুর, সম্পাদক জিয়াউর রহমান লিটন, সাংবাদিক ইমরান হোসেন ,মোশাহিদ আহমদ ,প্রশান্ত দাস সাগর, তোফায়েল চৌধুরী,রুকনুজ্জামান জহুরী, হিল্লোল পুরকায়স্ত,উবাইদুল হক,শাহজাহান সিরাজ, জীবন সূত্রধর,আক্তার সাদিক,সোহাগ চৌধুরী,বদিউজ্জামান বদরুল ,নাইম ইসলাম, জিলানী প্রমুখ।
এসময় আরও উপস্হিত ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারন সম্পদাক মাওঃ উবাইদুল হক, দিরাই উপজেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওঃ আবিদুর রহমান, যুব জমিয়তের সম্পাদক আব্দুল্লাহ আল রাজী ও অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply