স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের দিরাই সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক আব্দুল কাদেরের ইন্তেকাল ।
কর্তব্যরত অবস্থায় সকাল ১০ টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত দিরাই উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্টোক জনিত কারনে মৃত্যু বরন করেন বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
উনার মৃত্যুতে অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই – শাল্লা) মোহাম্মদ শরিফুল হক ও দিরাই থানা পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক উনার মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং উনার রুহের মাগফিরাত কামনা করেন । শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপণ করেন।
বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনও উনার মৃত্যুতে ফেইসবুক ভেরিফাই আইডিতে শোকবার্তা প্রকাশ করেনঃ
বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন গভীর শোকের সাথে জানাচ্ছে যে, সুনামগঞ্জ জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক জনাব আব্দুল কাদের, বিপি: ৭৯০৪১০১৪৬৩, ১৬ আগস্ট শনিবার সকাল ১১:২৭ মিনিটে করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। কিন্তু সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার পরও শেষ পর্যন্ত তিনি আমাদের ছেড়ে চলে যান। তাঁর মৃত্যুতে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন একজন মেধাবী, কর্মনিষ্ঠ ও সহৃদয় সদস্যকে হারালো।
পুলিশ পরিদর্শক আব্দুল কাদেররের স্থায়ী ঠিকানা: গ্রাম: চরগোসাই, পোস্ট: বিবিরহাট, থানা: রামগতি, জেলা: লক্ষীপুর৷ মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমরা শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন মরহুম আব্দুল কাদেরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং মহান আল্লাহর নিকট প্রার্থনা করছে যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানে স্থান দান করেন।
Leave a Reply