স্টাফ রিপোর্টার :::
দিরাই প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রুম্মান আহমেদের কানাডা গমন উপলক্ষ্যে দিরাই প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা।৪জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২ টায় জালাল সিটি সেন্টারের ২য় তলায় দিরাই একাত্তর টিভির কার্যালয়ে
দিরাই প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সর্দার খেজুরের সভাপতিত্বে সাধারন সম্পাদক জিয়াউর রহমান লিটনের সঞ্চালনায় প্রধান অতিতি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও সিলেটের ডাক স্টাফ রিপোর্টার কাউসার আহমদ চৌধুরী। বক্তব্যে তিনি বলেন সাংবাদিক রুম্মান একজন সৎ আদর্শিক ও সঠিক নৈতিকতায় ছাত্র জীবন থেকেই সংবাদ কর্মী হিসেবে সততার সহিত কাজ করে এসেছেন। দিরাই প্রেসক্লাবের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালনেও শতভাগ নিষ্টা সততা ও দায়িত্বশীল হয়ে সফলতা অর্জন করেছেন। তাহার কানাডায় প্রবাস জীবন উন্নত সুখময় ও সমৃদ্ধশালী হোক এটাই প্রত্যাশা ও শুভ কামনা করি ।
এসময় বক্তব্য রাখেন, দিরাই প্রেসক্লাবের সহসভাপতি সোয়েব আহমদ চৌধুরী , শাহজাহান মাহমুদ হেলাল ,অর্থ সম্পাদক প্রশান্ত দাস সাগর, নির্বাহী সদস্য আবু হানিফ চৌধুরী, সাংবাদিক ইমরান হোসেন, তোফায়েল আহমেদ, শাহজাহান সিরাজ, রুকনুজ্জামান জহুরী,জীবন সূত্রধর, উবাইদুল হক, সুমন মিয়া ।
রুম্মান আহমেদ বলেন আজকের এই বিদায়ী সংবর্ধনায় আমি আনন্দিত ও উৎফুল্ল ।আমার এই সম্মাননা পাওয়ায় দিরাই প্রেসক্লাবের সকলকে ধন্যবাদ ও কৃতঙ্গতা জানাই। ।।
Leave a Reply